হু হু করে বাড়ছে তিস্তার পানি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি। বর্তমানে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, মাত্র ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড পাউবো আশঙ্ক করছেন যেকোনো মুহূর্তে এই পানি বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে।
এতে গত দুই মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো বন্যার আতঙ্কে দিন কাটছে তিস্তাপাড়ের মানুষের। এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমলেও আগামী তিন দিন তা দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।
























