০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামাল সবার আগে, চার নম্বরে মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ১৫৪০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যালন ডি’অরের ঘোষণার আগেই একটি ভোটাভুটিতে স্পষ্ট লিড নিয়েছেন বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। পেছনে ফেলেছেন হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পেকে। আর বয়সের ভারেও আলোচনার বাইরে যাননি লিওনেল মেসি, আছেন চার নম্বরে।

আগামী ২৬ অক্টোবর ঘোষণা হবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটির বিজয়ীর নাম। তার আগে জল্পনা-কল্পনা তুঙ্গে। এর মধ্যেই আরব বিশ্বের জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট কুয়োরার ১৫ সম্পাদক নিজেদের ভোট জানিয়ে দিয়েছেন। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, সেই ভোটে শীর্ষে আছেন ইয়ামাল।

ইয়ামালের লিড ৩৩ পয়েন্টের

১৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইয়ামাল। ১৫ জন সম্পাদকের মধ্যে সাতজন তাঁকে প্রথম পছন্দ হিসেবে রেখেছেন, যা তাঁর এগিয়ে থাকার বড় কারণ। দ্বিতীয় ও তৃতীয় স্থানের ভোট থেকেও পয়েন্ট পেয়েছেন তিনি।

দ্বিতীয় স্থানে বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার কেইন, পয়েন্ট ১৬২। দ্বিতীয় পছন্দ হিসেবে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন তিনি। তবে তাতে ইয়ামালের সঙ্গে ব্যবধান কমানো যায়নি। ১১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এমবাপ্পে।

চতুর্থ স্থানে মেসি

তালিকায় সবচেয়ে নজর কাড়বে হয়তো আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির নাম। ক্যারিয়ারের এই পর্যায়েও আলোচনায় থাকা আর্জেন্টাইন কিংবদন্তি ৪৫ পয়েন্ট নিয়ে আছেন চার নম্বরে।

পঞ্চম স্থানে খভিচা কাভারাৎসখেলিয়া (২২ পয়েন্ট), আর ষষ্ঠ স্থানে ফাবিয়ান রুইজ (১৫ পয়েন্ট)।

কীভাবে হলো ভোট

প্রত্যেক সম্পাদক তিনজন খেলোয়াড়কে বেছে নিয়েছেন। প্রথম স্থানের জন্য ১৫, দ্বিতীয়ের জন্য ১২ ও তৃতীয়ের জন্য ১০ পয়েন্ট ধরে মোট পয়েন্ট যোগ করে চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে।

এখনই বিজয়ী বলার সুযোগ নেই

ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচনে খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্স, দলের সাফল্যে অবদান ও সামগ্রিক অর্জন বিবেচনা করা হয়।

কুয়োরার এই ভোট আনুষ্ঠানিক নয়। এটি শুধু অংশ নেওয়া সম্পাদকদের পছন্দের প্রতিফলন, মূল পুরস্কারের ফলে এর কোনো প্রভাব নেই। তাই ইয়ামাল এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পুরস্কার কার হাতে উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে ২৬ অক্টোবর পর্যন্ত।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামাল সবার আগে, চার নম্বরে মেসি

আপডেট সময় : ০৩:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬