প্রয়াত তামিল প্লেব্যাক সংগীতশিল্পী কৃষ্ণরাজ রামস্বামী
- আপডেট সময় : ০৩:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
তামিল সিনেমার প্রবীণ প্লেব্যাক সংগীতশিল্পী কৃষ্ণরাজ রামস্বামী আর নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ৭৫ বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুতে তামিল বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোক।
চেন্নাইয়ের ভালাসারাভাক্কমে থাকতেন
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কৃষ্ণরাজ চেন্নাইয়ের ভালাসারাভাক্কম এলাকায় বসবাস করতেন।
এক সপ্তাহে তিন তারকাকে হারাল তামিল ইন্ডাস্ট্রি
কৃষ্ণরাজের মৃত্যুর মধ্য দিয়ে এক সপ্তাহেরও কম সময়ে তিনজন বিশিষ্ট ব্যক্তিত্বকে হারাল তামিল চলচ্চিত্রাঙ্গন।
- ১৭ অক্টোবর মারা যান সংগীত পরিচালক দেবা।
- ২০ অক্টোবর মারা যান দেবার ভাতিজা ও অভিনেতা কার্তিক সাবেশর।
- ২২ অক্টোবর প্রয়াত হলেন কৃষ্ণরাজ রামস্বামী।
শোক জানালেন বিজয়
কৃষ্ণরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, কৃষ্ণরাজের প্রয়াণ তামিল সিনেমার জন্য বড় ক্ষতি। স্বতন্ত্র কণ্ঠ ও প্রাণবন্ত গানের মাধ্যমে তিনি অগণিত শ্রোতার মনে জায়গা করে নিয়েছিলেন। বিজয় তার পরিবার, বন্ধু, সহকর্মী ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানান।
দেবা ও কৃষ্ণরাজ: তামিল গানের জনপ্রিয় জুটি
নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের শুরু পর্যন্ত তামিল সিনেমার গানে দেবা ও কৃষ্ণরাজের জুটি ছিল বেশ জনপ্রিয়। চার শতাধিক সিনেমায় সংগীত পরিচালনা করা দেবা তার অনেক গানে কৃষ্ণরাজকে দিয়ে গাইয়েছেন। লোকসংগীতের আমেজ, প্রাণবন্ত গায়কি ও আবেগঘন পরিবেশনা এই শিল্পীকে শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি দিয়েছিল।
কৃষ্ণরাজের উল্লেখযোগ্য গান
কৃষ্ণরাজের সবচেয়ে পরিচিত গানগুলোর একটি পোর্ক্কালাম সিনেমার ‘থাঞ্জাভুরু মান্নু এডুথু’। দেবার সুরে গানটি তামিল সিনেমার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়তা পায়।
সুরকার সির্পির সঙ্গেও তিনি কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ভিন্নুক্কুম মান্নুক্কুম (২০০১) ও বান্দা পরমাসিবম (২০০৩) সিনেমার গান।

























