দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জন। রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে করোনাভাইরাস নিয়ে এক বৈঠক চলার সময় এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, দেশে নতুন করে আরো ২৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ, সরকারি-বেসরকারি হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তাদের নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এই নিয়ে গত ৮ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১১৭ জনের করোনা শনাক্ত হলো। আর এই সময়ে মারা গেছেন ১৩ জন।



























