০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জমকালো আয়োজনে শুরু হলো ২০তম এশিয়ান গেমস

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:৫৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫২৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানের নাগোয়া শহরের পালোমা মিজু স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০তম এশিয়ান গেমস। নানা প্রতিকূলতা ও প্রস্তুতিগত চ্যালেঞ্জ পেরিয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হয় এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরগুলোর একটি। জাপানের সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন ঘোষণা করেন।

দুই ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর অ্যাথলেট ও কর্মকর্তাদের মার্চপাস্ট ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রির পাশে জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীকে সম্মানজনক অভ্যর্থনা জানানো হয়।

মার্চপাস্টে বাংলাদেশের অংশগ্রহণ

ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে আফগানিস্তান ও বাহরাইনের পর তৃতীয় দেশ হিসেবে স্টেডিয়ামে প্রবেশ করে বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন শুটার আব্দুল্লাহ হেল বাকী ও কারাতেকা হুমায়রা আক্তার প্রিয়া।

এবারের এশিয়ান গেমসে ৪৩টি ডিসিপ্লিনের মধ্যে ২২টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। অ্যাথলেট ও কর্মকর্তা মিলিয়ে বাংলাদেশের কন্টিনজেন্টে রয়েছেন প্রায় আড়াইশ সদস্য।

৪৫ দেশ ও অঞ্চলের অংশগ্রহণ

নাগোয়া ও আইচি প্রিফেকচারে আয়োজিত এবারের আসরে ৪৫টি দেশ ও অঞ্চল অংশ নিচ্ছে। ৪০টির বেশি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এশিয়ার সেরা অ্যাথলেটরা। গেমসের বিভিন্ন ইভেন্টে ১১ হাজারের বেশি অ্যাথলেট এবং প্রায় ৬ হাজার কর্মকর্তা অংশ নিচ্ছেন।

এবারের আসরে সাতটি খেলায় ২০২৮ অলিম্পিকে জায়গা পাওয়ার সুযোগ রয়েছে। অ্যাথলেটিকস, সাঁতার, কাবাডি ও সেপাক টাকরোর পাশাপাশি ই-স্পোর্টস, ব্রেকড্যান্সিং ও বিএমএক্স সাইক্লিং থাকছে। প্যাডেল ও এমএমএ প্রথমবারের মতো এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত হয়েছে।

প্রতিকূলতার মধ্যেও আয়োজন

এশিয়ান গেমস শুরুর আগে আয়োজকদের বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। সম্প্রতি রেকর্ড বৃষ্টিতে নাগোয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এর পাশাপাশি পূর্ব জাপানের দিকে একটি টাইফুন এগিয়ে আসায় আবহাওয়া নিয়েও শঙ্কা রয়েছে।

এদিকে ২০২৩ সালে কোভিড-১৯ মহামারির কারণে বিলম্বিত হাংঝু এশিয়ান গেমসে ২০১টি স্বর্ণসহ মোট ৩৮৩টি পদক জিতেছিল চীন। এবারও পদক তালিকায় চীনের আধিপত্য ধরে রাখার প্রত্যাশা রয়েছে।

৪ অক্টোবর পর্দা নামবে

১৯৫১ সালে শুরু হওয়া এশিয়ান গেমস এবার ২০তম আসরে পা দিয়েছে। জাপানে এর আগে ১৯৫৮ সালে টোকিও এবং ১৯৯৪ সালে হিরোশিমায় এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। ফলে দেশটিতে এবার তৃতীয়বারের মতো এশিয়ান গেমস আয়োজিত হচ্ছে।

বাস্কেটবল, ফুটবল ও ক্রিকেটসহ কয়েকটি খেলা ইতোমধ্যে শুরু হয়েছে। রোববার সকালে পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলনের মধ্য দিয়ে শুরু হবে পদকের মূল লড়াই। আগামী ৪ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ২০তম এশিয়ান গেমস।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাপানে জমকালো আয়োজনে শুরু হলো ২০তম এশিয়ান গেমস

আপডেট সময় : ১২:৫৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬