০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের শপথ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৬২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এক হাতে সবুজ গাছের চারা এবং অন্য হাতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড উঁচিয়ে তারা মাদক ও সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি উন্নত চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার শপথ নিয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ, সচেতনতামূলক আলোচনা সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি মোঃ মাহবুবুল আলম সরকারের সভাপতিত্বে এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক চন্দ্র দেবনাথ, শিক্ষক তফাজ্জল হোসেন সরকার, শিক্ষানুরাগী মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া, সমাজসেবক হযরত আলী মুন্সী, নিসচার দাউদকান্দি শাখার সাংগঠনিক সম্পাদক নারায়ন বনিক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ আশরাফ উদ্দিন নিলয়, সাংগঠনিক সম্পাদক এমএসআই ফরিদ ভূঁইয়া, মালিগাঁও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বিল্লাল হোসেন, সংগঠক রেদোয়ান আহমেদ,
সংগঠনের দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সহ সাংগঠিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, শাকিল, হিমেল প্রমুখ।

পরে প্রধান অতিথি মোহাম্মদ সাজেদুল ইসলাম শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা, স্মার্টফোনের সঠিক ব্যবহার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার শপথ পাঠ করান।

প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদের মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষক ও সমাজের প্রতি দায়িত্বশীল থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানায়, সংগঠনের সদস্য শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে মাদকবিরোধী, সামাজিক সচেতনতামূলক ও দেশপ্রেমমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেন। সারাদেশে সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ৬ লাখ ১৫ হাজারের মত গাছের চারা বিতরণ করা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড উঁচিয়ে মাদককে ‘না’ বলে শিক্ষার্থীদের দেশপ্রেমের শপথ

আপডেট সময় : ০৪:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬