০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

কোকোডাস্টে চারা উৎপাদন কৃষিতে নতুন সম্ভাবনা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ১৫৭৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারিকেলের ছোবড়া থেকে প্রস্তুত কোকোডাস্ট ব্যবহার করে মানসম্পন্ন সবজি ও ফলের চারা উৎপাদন ও বিপণন কৃষি খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই পরিবেশবান্ধব ও টেকসই গ্রোয়িং মিডিয়া চারার শিকড়ের দ্রুত বৃদ্ধি, অধিক পানি ধারণ ক্ষমতা এবং রোগমুক্ত চারা উৎপাদনে কার্যকর ভূমিকা রাখছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষকদের জন্য সহজলভ্য মানসম্পন্ন চারা নিশ্চিতকরণ এবং আধুনিক নার্সারি ব্যবস্থাপনার প্রসারেও এটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের কৃষি খাতে মানসম্পন্ন চারা উৎপাদন একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। উন্নত জাতের সবজি ও ফলের অধিক উৎপাদন অনেকাংশে নির্ভর করে সুস্থ, সবল ও রোগমুক্ত চারার উপর। কিন্তু প্রচলিত পদ্ধতিতে চারা উৎপাদনের ক্ষেত্রে মাটিবাহিত রোগ, অপর্যাপ্ত পুষ্টি ব্যবস্থাপনা এবং চারার গুণগত মানের তারতম্যের কারণে কৃষকরা প্রায়ই কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হন।

এই প্রেক্ষাপটে নারিকেলের ছোবড়া থেকে প্রস্তুত কোকোডাস্ট ব্যবহার করে মানসম্পন্ন সবজি ও ফলের চারা উৎপাদন ও বিপণনের উদ্যোগটি কৃষি খাতে ব্যাপক সাড়া ফেলেছে। কোকোডাস্ট ব্যবহারের পর চারার গুণগত মান বৃদ্ধি এবং রোগবালাই কমছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। এ ধরনের পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার কৃষির আধুনিকায়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা।

উৎপাদন ব্যয় হ্রাস এবং আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই উদ্যোগ নিয়ে প্রান্তিক পর্যায়ের কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কোকোডাস্টে চারা উৎপাদন কৃষিতে নতুন সম্ভাবনা

আপডেট সময় : ০৩:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬