ময়মনসিংহে তীব্র হচ্ছে গ্যাসের সংকট
- আপডেট সময় : ০১:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ১৫২২ বার পড়া হয়েছে
ময়মনসিংহে দিন দিন তীব্র হচ্ছে গ্যাসের সংকট। বাসাবাড়ির পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহন ও সিএনজি স্টেশন কর্তৃপক্ষ। রাতভর লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় কর্মঘণ্টা নষ্টের পাশাপাশি চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন চালকরা।
ময়মনসিংহে এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে তীব্র গ্যাস সংকট। শহরের বেশিরভাগ সিএনজি পাম্পেই পর্যাপ্ত প্রেশার না থাকায় গ্যাস সরবরাহ প্রায় বন্ধ। পাম্পগুলোর সামনে জমেছে অ্যাম্বুলেন্স, অটোরিকশা ও ভাড়ায় চালিত যানবাহনের মাইলের পর মাইল দীর্ঘ সারি।
চালকদের অভিযোগ, সারারাত লাইনে দাঁড়িয়েও সাধারণ গাড়িগুলোকে গ্যাস দেওয়া হচ্ছে না। অথচ অদৃশ্য শক্তির বলে কারখানার বড় কন্টেইনারে সিলিন্ডার ভরে ঠিকই অবৈধভাবে গ্যাস বিক্রি করছে পাম্প কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদ ও সংবাদ সংগ্রহ করতে গেলে আকিজ সিএনজি স্টেশনে সাংবাদিকদের ক্যামেরা ভাঙতে তেড়ে আসে পাম্পের কর্মচারীরা।
তবে পাম্প মালিকদের দাবি, জাতীয় গ্রিড থেকে সরবরাহ কমে আসায় আর্থিক ক্ষতি এড়াতে বাধ্য হয়ে সার্ভিস বন্ধ রাখতে হচ্ছে তাদের।
এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কারিগরি ত্রুটির কথা স্বীকার করে জানিয়েছে, সংযোগ প্রক্রিয়া স্বাভাবিক হতে লাগতে পারে নির্ধারিত সময়ের চেয়ে আরো বেশি সময়।
সট: হামিদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী, তিতাস গ্যাস ট্রান্সমিশন, ময়মনসিংহ।
নিত্যদিনের ভোগান্তি ও আর্থিক ক্ষতি এড়াতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জোরালো দাবি ময়মনসিংহবাসীর।






















