অ্যামব্রোসিয়ানস ইভেন্ট এর আয়োজনে লন্ডন মাতাবেন ওয়ারফেজ, জেফার, মুযা
- আপডেট সময় : ১২:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আগামী ১৯ জুলাই অ্যামব্রোসিয়ানস ইভেন্ট এবং ম্যানেজমেন্ট লিমিডেট এর উদ্যোগে ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’ শীর্ষক আয়োজনে প্রথমবারের মতো লন্ডনে পারফর্ম করবে ব্যান্ড ওয়ারফেজ। তাদের সঙ্গে মঞ্চে থাকবেন জনপ্রিয় শিল্পী জেফার, মুযা এবং বাপ্পীও। লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে কনসার্টটি উপস্থাপনা করবেন সামা মেহজাবিন রিনতি এবং রাফসান সাবাব। কনসার্টটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ব্যারিস্টার নিশাত খুশবু । রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের এক রেস্টুরেন্টে আয়োজিত প্রেস ব্রিফিং এসব তথ্য জানান, অ্যামব্রোসিয়ানস ইভেন্ট এবং ম্যানেজমেন্ট লিমিডেট এর ডিরেক্টর ইমরান চৌধুরী । তিনি আরো জানান, ইতিমধ্যে মধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রি। অনলাইন এবং অফলাইন দুই জায়গায় টিকেট পাওয়া যাচ্ছে । প্রবাসী বাঙালিরা অপেক্ষায় আছেন দারুণ একটা কনসার্ট উপভোগ করার জন্য।’ পাশাপাশি কনসার্টের পরপরই ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা সেলিব্রেটিদের সাথে এক সাথে উপভোগ করতে পারবে দর্শকরা । প্রেস ব্রিফিং আরো উপস্থিত ছিলেন ,প্রতিষ্ঠানের ডিরেক্টর এমডি জুনাইদ রিয়াজ, কাজী সুমন, হেফাজুল করিম রকিব, ফাহাদ হোসাইন । আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফেরদৌস রহমান রিকা সায়েদা তানজিনা আকতার , সাবাবা কামাল সহ আরো অনেকে।
অনুষ্ঠানের টিকেট অনলাইনে পাওয়া যাচ্ছে । https://banglafest.co.uk/events । এছাড়া আপটন পার্ক নিশাস ক্যাফ, হোয়াইট চাপাল ক্যাফে কর্নার এবং ম্যানর পার্ক মাম ক্যাফে থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। টিকেট মূল্য মূল্য : .প্রিমিয়াম- £৩০ ,নরমাল-£২৫৩, ভিআইপি – £৮০ । বিশেষ প্রমো কোড ব্যবহারে মূল্য ছাড়ের সুযোগ আছে ।















