সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৩:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে বাংলাদেশ সক্ষম হবে জানিয়ে তিনি বলেন, এ খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে সরকার।
সকালে তেজগাঁও নভো থিয়েটারে দু’দিনব্যাপী ‘বিইএআর সামিট’ উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করে এসব কথা বলেন সরকারপ্রধান। বলেন, প্রযুক্তি খাতের উন্নয়ন ও তরুণদের মেধা বিকাশে এ ধরণের সম্মেলন বড় ভূমিকা রাখবে। এ সময় একুশ শতকের উপযোগী স্বনির্ভর ও আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের পর সামিটে অংশ নেয়া তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যপ্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতের ৩৫টি উদ্ভাবনী স্টল ঘুরে দেখেন এবং তরুণ গবেষকদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।
আয়োজক ও তরুণ উদ্যোক্তারা জানান, সঠিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ দ্রুতই বিশ্ব সেমিকন্ডাক্টর বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।


























