০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান জুলাইয়ে : শিক্ষামন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ১৫৩৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান হবে আসছে জুলাইয়ে। পূর্বের বকেয়াসহ নিয়মিত বেতনের ব্যবস্থা করা হচ্ছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআইবি) অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইসলামি শিক্ষাকে কোনোভাবেই কোনো দল বা মতের হতে দেবে না সরকার-এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের পরপরই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে সাত জন পদত্যাগ করলেন অথচ অন্য কোথাও এ ঘটনা ঘটেনি। খোঁজ নিয়ে দেখা গেল রাজনৈতিক ভিন্ন মতাদর্শ ছিল পদত্যাগকারীদের। যে লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে সেটা করতে সরকার বদ্ধপরিকর।

অন্তর্বর্তী সরকারের সময় প্রয়োজন মেনে ১৭ হাজার শিক্ষক নিয়োগ হলেও বাজেটে তাদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি জানিয়ে-এ ব্যর্থতা কোনোভাবেই ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়া সরকারের নয় বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

১৪শ বেশি মাদ্রাসা শিক্ষক বেতন পাননি, এটা সরকারের ব্যর্থতা নয়-এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ১৭ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে যা প্রয়োজন ছিলো। কিন্তু বাজেটে তাদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। সরকার গঠনের পর দেখা গেল ৫০১ কোটি টাকা প্রয়োজন কিন্তু সেটাও নেই। তবে জুলাই থেকে বেতন পাবেন শিক্ষকরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান জুলাইয়ে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৪:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬