দেশে প্রথমবারের মতো কৃষক-কার্ড চালু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথমবারের মতো কৃষক-কার্ড চালু করলেন। সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে চাষীদের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
সদর উপজেলার সুরুজ এলাকার বাসিন্দাদের মধ্যে প্রথমে ‘কৃষক কার্ড’ বিতরণ করেন তিনি। এর মধ্য দিয়ে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে আরেক ধাপ এগুলো বিএনপি সরকার। এর আগে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড এবং খালখনন কর্মসূচি চালু করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, শুরুতে দেশের ১১টি কৃষি-ব্লকে কর্মসূচির প্রাক-পাইলটিং পর্যায় বাস্তবায়ন করা হবে, যাতে ‘কৃষক কার্ড’ পাবেন ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। এই কার্যক্রমের জন্য সরকারের প্রাথমিক ব্যয় হবে ৮ কোটি ৩৪ লাখ টাকা। এ কার্ডের মাধ্যমে এক বছরে আড়াই হাজার টাকার নগদ সুবিধা পাবেন একেকজন কৃষক।
























