০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিরাপদ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জার্মানিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ মহড়া শেষে ফেরার পথে অবতরণের সময় পশ্চিমাঞ্চলের স্প্যাংডাহলেম বিমানঘাঁটির কাছে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। তবে বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

অবতরণের সময় দুর্ঘটনা

সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, স্প্যাংডাহলেম বিমানঘাঁটির কাছে এফ-১৬ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি ওই মার্কিন ঘাঁটিতেই মোতায়েন ছিল।

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা কাজ করছেন।

মহড়ায় ছিল চারটি এফ-১৬

জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় মোট চারটি এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। এর মধ্যে দুটি বিমান তখনও প্রশিক্ষণ এলাকায় ছিল। অন্য দুটি বিমান স্প্যাংডাহলেম বিমানঘাঁটির দিকে ফিরছিল।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফেরার পথে ওই দুটি বিমানের একটি অবতরণের জন্য এগিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। বাকি এফ-১৬ যুদ্ধবিমানগুলো পরে রামস্টেইনে মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে নিরাপদে অবতরণ করে।

মিশিগানেও বিধ্বস্ত হয়েছিল এফ-১৬

এর আগে গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণের সময় আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্ট জানিয়েছিল, বিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের ১৪৯তম ফাইটার উইংয়ের।

মিশিগানের আলপেনায় ন্যাশনাল গার্ডের একটি ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল বিমানটি। পরে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে সেটি বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনাতেও পাইলট সফলভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছিল, মিশিগানের দুর্ঘটনার কারণও তদন্ত করা হচ্ছে। জার্মানিতে সর্বশেষ দুর্ঘটনার কারণও এখনো জানা যায়নি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিরাপদ

আপডেট সময় : ০১:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬