চট্টগ্রাম নগরীতে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন সড়কে জলাবদ্ধতা
- আপডেট সময় : ০৬:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিতেই নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড়সহ বেশ কিছু এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়।
সামান্য বৃষ্টি, তাতেই জলাবদ্ধতা চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে। হিজড়া খালের পানি সড়কে উঠে এখানে প্রায় দিনই জলজট তৈরি হয়। তার সাথে প্রবর্তক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে। আর এর সাথে বৃষ্টি যুক্ত হওয়ায় সৃষ্টি হয় হয় জলাবদ্ধতার।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীতে মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সামান্য বৃষ্টিতেই প্রবর্তক মোড়ের পাশাপাশি রহমতগঞ্জ, কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর নালা নর্দমার পানি রাস্তায় উঠে জমে থাকায় পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হয়েছে।
মেয়র বলছেন চলমান উন্নয়ন কাজের কারণে পানি চলাচল সাময়িকভাবে ব্যাহত হওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এদিকে দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি অব্যাহত থাকায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।


























