চট্টগ্রামে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫
- আপডেট সময় : ১২:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে শিপইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, শিপইয়ার্ডে কাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকাজ ও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এদিকে হতাহতদের পরিচয় এবং বিস্ফোরণের বিস্তারিত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।




















