করোনায় কমছে আক্রান্ত ও মৃতের সংখ্যা
- আপডেট সময় : ০৭:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৬৫১ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ হাজার ১০৯ জনে। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৭২৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ছয় হাজার ১৮৬ জন সুস্থ হয়েছেন। অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন মোট ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ৩১ হাজার ৩৮৩টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৮৫৫টি। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১২ দশমিক শূন্য সাত শতাংশ আর এখন পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৯৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৪ শতাংশ।


























