সিলেটে ৫.১ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুরে
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৭০৫ বার পড়া হয়েছে
সিলেটে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএসজিএস অনুযায়ী এর উৎপত্তিস্থল ভারতের মণিপুর। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে আবহাওয়া অফিস থেকে ভূমিকম্পের মাত্রা জানা যায়নি। তবে আমেরিকাভিত্তিক ওয়েবসাইট ইউএসজিএসের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। ওই ওয়েবসাইট অনুযায়ী, সকাল ৬টা ২৯ মিনিট ৩২ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। যার উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ১ এবং ধরন অনুযায়ী এটি ছিল মাঝারি মাত্রার ভূমিকম্প।হঠাৎ হওয়া ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীদের মধ্যে। এ সময় বাসাবাড়ি থেকে বেরিয়ে আসেন অনেকেই। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
























