০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চন্দ্রপাড়া দরবার শরীফে কর্মসংস্থানে সহায়তা

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ১৬০৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে তিন শতাধিক অসচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নগদ অর্থ, গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ বিতরণ করা হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষকে স্বাবলম্বী করে তোলা এবং তাঁদের জীবিকার সুযোগ সৃষ্টি করতে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন। এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোর আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শুধু আর্থিক সহায়তা প্রদান নয়, বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উপকারভোগীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং তাঁদের দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তোলাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। গরু-ছাগল ও অন্যান্য উৎপাদনমুখী উপকরণ ব্যবহারের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের জীবিকা নির্বাহের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবেন।

প্রতিষ্ঠাতার ওফাত দিবসে জলসায়ে ওরছ পাক

এদিকে, একই অনুষ্ঠানে চন্দ্রপাড়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে জলসায়ে ওরছ পাক অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে অসংখ্য মুরিদ, আশেক-জাকের ও ভক্ত অংশ নেন।

অনুষ্ঠানে দরবার শরীফের প্রতিষ্ঠাতার একমাত্র পুত্র ও গদীনশীন পীর সৈয়দ কামরুজ্জামান আগামী বার্ষিক ওরছ শরীফের তারিখ ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১৩ জানুয়ারি বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত হবে।

ধর্মীয় আনুষ্ঠানিকতা ও আখেরি মোনাজাত

ওরছ উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর থেকে বুধবার বাদ ফজর পর্যন্ত জলসায়ে ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকেই দরবার শরীফে ভক্ত ও অনুসারীদের সমাগম শুরু হয়। ধর্মীয় এ আয়োজনে অংশ নিয়ে তাঁরা বিভিন্ন আনুষ্ঠানিকতায় যোগ দেন।

অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার এবং শরিয়ত ও তরিকতবিষয়ক ওয়াজ-নসিহত। এসব আয়োজনের মধ্য দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, আত্মশুদ্ধি এবং মানবকল্যাণের শিক্ষা তুলে ধরা হয়।

বুধবার বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোনাজাতে বিশ্বের শান্তি, মানবজাতির কল্যাণ এবং মহান আল্লাহর নৈকট্য কামনা করা হয়।

কর্মসংস্থান সহায়তা বিতরণ ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চন্দ্রপাড়া দরবার শরীফে দিনটি পালিত হয়। অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ তাঁদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চন্দ্রপাড়া দরবার শরীফে কর্মসংস্থানে সহায়তা

আপডেট সময় : ০৩:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬