সাতক্ষীরা ও ব্রাহ্মণবাড়িয়ার আলাদা সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৭২২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ও ব্রাহ্মণবাড়িয়ার আলাদা সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ৪ জন নিহত হয়েছে।
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে নাথপাড়া মোড়ে ট্রাক চাপায় ঘটনাস্থলে মারা যান কিশোর রাসেল। সদর উপজেলার আলীপুর হাটখোলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। এদিকে, একই দিন বিকালে কালিগঞ্জের নলতার চৌমুহনী এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত উত্তম ঘোষ হাসপাতালে মারা যান।
ব্রাহ্মণবাড়িয়ার পৃথক দূর্ঘটনায় কলেজ ছাত্রসহ ২ জন নিহত হয়েছে। রাত ৮টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের ধরন্তী আকাশি বিল হাওর এলাকায় মোটরসাইকেল ও ভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে সোহান চৌধুরী নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। এদিকে, সন্ধ্যায় নবীনগরের তিতাস নদীতে স্পীডবোট ও নৌকার মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান নিহত হন।


















