০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে রেড ক্রিসেন্টের ত্রাণ

আবুবকর ছিদ্দিক, বান্দরবান
  • আপডেট সময় : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫২৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বান্দরবানের ১ হাজার ৫০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান ইউনিট। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি) এবং গ্রামীণফোনের আর্থিক সহযোগিতায় তিন দিনব্যাপী এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত জেলার সদর ও আলীকদম উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এসব সহায়তা বিতরণ করা হবে। এর মধ্যে বান্দরবান সদর উপজেলার ১ হাজার ৩৬০ পরিবার এবং আলীকদম উপজেলার ১৪০ পরিবার ত্রাণ সহায়তা পাচ্ছে।

খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী

প্রতিটি পরিবারের জন্য একটি ফুড পার্সেল দেওয়া হচ্ছে। এতে রয়েছে ৭ দশমিক ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ৫০০ গ্রাম সুজি।

এ ছাড়া নন-ফুড আইটেম হিসেবে দেওয়া হচ্ছে একটি মাদুর, একটি ত্রিপল, একটি মশারি ও একটি ডিগনিটি কিট।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ, সাধারণ সম্পাদক ও দৈনিক নীলগিরি পত্রিকার নির্বাহী সম্পাদক দৌলতুল কবির খান সিদ্দিকী, পার্বত্য জেলা পরিষদের সদস্য নিরুরাজ বেগম ও সদস্য মোহাম্মদ ইসহাকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

জরিপের ভিত্তিতে ত্রাণ কার্যক্রম

আয়োজকরা জানান, অতিবৃষ্টিতে দুর্যোগের পরপরই বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করে। পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম ও ইউনিটের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ওপর জরিপ পরিচালনা করা হয়।

জরিপের ফলাফলের ভিত্তিতেই এবার ১ হাজার ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্যোগে পাশে থাকার প্রত্যয়

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে কাজ করছে। যেকোনো দুর্যোগে বান্দরবান ইউনিট দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ কমাতে ভূমিকা রাখছে।

এ কার্যক্রমে পার্বত্য জেলা পরিষদও নিয়মিতভাবে সহযোগিতা করছে বলে জানান তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিট লেভেল অফিসার আসাদুল হায়দার চৌধুরী (পমি)। জেলার প্রশিক্ষিত যুব সদস্যরা ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে রেড ক্রিসেন্টের ত্রাণ

আপডেট সময় : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬