০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই মাদার ভেসেলের সংঘর্ষ

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৫৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি মাদার ভেসেলের (বড় আকারের জাহাজ) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে বহির্নোঙর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বহির্নোঙরে অবস্থানরত একটি মাদার ভেসেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা অপর একটি মাদার ভেসেলকে সজোরে ধাক্কা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া সেল জানায়, খবর পাওয়ার পরপরই একটি উদ্ধার ও পরিদর্শনকারী দল দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

দলটি ঘটনাস্থলে পৌঁছে জাহাজ দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা জাহাজে পানি ঢোকার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শনের পর দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই মাদার ভেসেলের সংঘর্ষ

আপডেট সময় : ০৪:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬