যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৬৭২ বার পড়া হয়েছে
স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৮.৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, সেনাবাহিনী প্রধান, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান, সহকারি বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জার্মান দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্সসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।






















