প্রাথমিক শিক্ষা পরিচালনায় নতুন নীতিমালা হবে: ববি হাজ্জাজ
- আপডেট সময় : ০৪:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে তিনটি বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের মধ্যে দেশের সব বিভাগে কর্মশালা শেষ করা হবে। কর্মকর্তাদের মতামত ও ফিডব্যাকের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব কর্মশালার মাধ্যমে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও নির্দেশনা মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে।
কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন।




















