১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

স্যালাইন কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

এম.আর. রাজ, নওগাঁ
  • আপডেট সময় : ০২:৪৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ১৭৩৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে গিয়ে প্রায় এক ঘণ্টা বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। এ সময় হাসপাতালের সেবার মান ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ফার্মেসি ও রান্নাঘর ঘুরে দেখেন। তিনি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।

এ সময় এক রোগীকে হাসপাতালের মজুত থাকা স্যালাইন না দিয়ে বাইরে থেকে কিনতে বলার বিষয়টি মন্ত্রীর নজরে আসে। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট নার্সের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে রোগীর কাছ থেকে স্যালাইন কেনার জন্য নেওয়া টাকা নিজের কাছ থেকে ফেরত দেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুপস্থিত চিকিৎসকের কাছে ব্যাখ্যা দাবি

প্রায় এক ঘণ্টা হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী তত্ত্বাবধায়কের কার্যালয়ে যান। সেখানে তিনি উপস্থিতি ও হাসপাতালের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। এ সময় একজন চিকিৎসককে অনুপস্থিত পাওয়া যায়।

পরে অনুপস্থিত চিকিৎসকের মোবাইল নম্বরে ফোন করে তার অনুপস্থিতির কারণ জানতে চান মন্ত্রী। পাশাপাশি এ বিষয়ে ব্যাখ্যাও চান তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল পরিদর্শনে গিয়ে কিছু অনিয়ম পাওয়া গেছে। হাসপাতালে স্যালাইন মজুত থাকার পরও একজন রোগীকে তা দেওয়া হয়নি। তাকে বাইরে থেকে স্যালাইন কিনতে বলা হয়েছিল। এ ছাড়া একজন চিকিৎসককেও অনুপস্থিত পাওয়া গেছে।

এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

উপজেলা পর্যায়ে বাড়বে স্বাস্থ্যসেবা

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষ যাতে নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, খুব শিগগিরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসাসেবার অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। এর মাধ্যমে উপজেলা পর্যায়েই মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সরকারি হাসপাতালে রোগীদের সঠিকভাবে সেবা দিতে হবে। হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রী মজুত থাকার পরও কোনো রোগীকে সেগুলো না দেওয়ার ঘটনা গ্রহণযোগ্য নয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

পরিদর্শনের সময় নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আঃ মঃ আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্যালাইন কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬