মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
- / ২২২৮ বার পড়া হয়েছে
প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ। দুপুর ২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত ২০ নভেম্বর জামিন শুনানির দিন ধার্য ছিল। তবে ওইদিন সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আদালত শুনানি পিছিয়ে ২২ নভেম্বর তারিখ নির্ধারণ করে।গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে হামলার ঘটনায় মির্জা ফখরুলসহ ৫৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। এরপর ২৯ অক্টোবর সকালে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

























