০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

আবারও হকিতে বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত বছর প্রথমবারের মতো অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে খেলে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবারও বয়সভিত্তিক বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের।

আগামী সেপ্টেম্বর চীনে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি ২০২৬। এই আসরকে সামনে রেখে ২৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দক্ষিণ আফ্রিকান কোচ জাইলস বনেটের তত্ত্বাবধানে দলটি প্রস্তুতি নিচ্ছে।

গতবার অনূর্ধ্ব-২১ দলকে বিশ্বকাপে তুলেছিলেন কোচ মওদুদুর রহমান শুভ। এবারও দলের সঙ্গে রয়েছেন তিনি। তার লক্ষ্য, যুব এশিয়া কাপে অন্তত ষষ্ঠ স্থান অর্জন করে বিশ্বকাপে খেলার ধারাবাহিকতা বজায় রাখা।

মওদুদুর রহমান শুভ বলেন, যুব এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য ষষ্ঠ স্থান। টুর্নামেন্টের গ্রুপিং এখনো হয়নি। তবে গতবারের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবারও বিশ্বকাপে জায়গা করে নিতে চান তারা।

গত আসরে আমিরুল ও সামিনের মতো প্রতিভাবান খেলোয়াড়রা ছিলেন। বয়সের কারণে এবার তারা দলে নেই। তবে নতুনদের নিয়েও আশাবাদী কোচ। তার মতে, বর্তমান দলেও বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে দলটি আরও শক্তিশালী হয়ে উঠছে।

সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশের সিনিয়র দল। একই সময়ে চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে অংশ নেবে জুনিয়র দল। প্রস্তুতির অংশ হিসেবে দুই দলের মধ্যে একাধিক অনুশীলন ম্যাচও হয়েছে।

একসময় ফুটবলের পরই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হকির অবস্থান ছিল শক্তিশালী। তবে নানা সংকটে সময়ের সঙ্গে পিছিয়ে পড়ে খেলাটি। গত বছর অনূর্ধ্ব-২১ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নতুন করে হকিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করে। এবার অনূর্ধ্ব-২০ দলও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায়।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের স্কোয়াড

গোলরক্ষক: মো. মাহমুদ হাসান, মো. রায়হানুল ইসলাম, মো. মেহেদী হাসান জিন্নাত।

ডিফেন্ডার: মো. মেহেদী, মো. মুন্না ইসলাম, সুমন্ত চাকমা, মো. সাব্বির রহমান, মো. অমিত হাসান, মো. শামীম আহমেদ, মো. তারেক ইসলাম, মো. তৈয়ব আলী।

মিডফিল্ডার: মো. তানভীর রহমান সিয়াম, মো. সোহরাব হোসেন ছোটন, মো. আশরাফুল আলম, মো. শিমুল ইসলাম, মো. সাব্বির হোসেন কনক, মো. বিশাল আহমেদ।

ফরোয়ার্ড: মো. জনি ইসলাম, মো. ইসমাইল হোসেন, মো. আব্দুল্লাহ, মো. মাহাদী হাসান, মো. দ্বীন ইসলাম, মো. রিফাত, মো. তাওসান হোসেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আবারও হকিতে বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ

আপডেট সময় : ০৫:৩১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬