বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হতে পারেন যারা –
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ২০৬৭ বার পড়া হয়েছে
স্থায়ী কমিটির বর্তমান অবস্থা ও যুক্ত হতে পারেন যারা –
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্বের একাধিক স্তর রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এ ছাড়া রয়েছে ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যানের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সর্বশেষ ২০১৬ সালের কাউন্সিলের আগে স্থায়ী কমিটির সদস্যের পদ রাখা হয় ১৯টি। যদিও নানা কারণে বর্তমানেও ফোরামে শূন্য পদ রয়ে গেছে।
সর্বশেষ ২০২৪ সালের ১৬ আগস্টের তথ্য অনুযায়ী এ ফোরামে ছিলেন ১৬ জন। সে সময় নতুন করে স্থায়ী কমিটিতে যুক্ত হন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এরই মধ্যে মা’রা গেছেন বেগম খালেদা জিয়া এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আর স্পিকারের দায়িত্ব পাওয়ায় পদ ছাড়েন হাফিজ উদ্দিন আহমদ।
বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা হলেন পদাধিকারবলে দলের চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

























