আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
- আপডেট সময় : ০৫:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রয়াত নেতা খালেদা জিয়াকে ছাত্র-জনতার সংগ্রামের ‘মূর্ত প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারা দেশে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান রিজভী। দেশের প্রতিটি জেলা ও উপজেলা বিএনপির কার্যালয়ে একযোগে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে সরকারের কার্যক্রম ও পারফরম্যান্স নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, সরকারের প্রথম ছয় মাসের লক্ষ্য সফলভাবে পূরণ হয়েছে। গত ছয় মাসের সার্বিক কর্মকাণ্ডের পরিসংখ্যান দ্রুতই সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে।
আগামী ছয় মাসে সরকারের কার্যক্রম আরও জোরালো ও কার্যকর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, শপথ গ্রহণের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করার কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। তবে তিনি তখন বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় নিজ দায়িত্ববোধ থেকেই দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

























