দেশে করোনায় একদিনে আরও ৩৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৬:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৪ জন। এ নিয়ে করোনায় প্রান হারালা ৩ হাজার ৩৯৯ জন । গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৪৮৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলেন দুই লাখ ৫৭ হাজার ৬০০ জন। দুপুর নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে সর্বশেষ এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
এসময় তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬৬ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ১৪টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৫৯টি। এখন পর্যন্ত ১২ লাখ ৬০ হাজার ৩১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৮৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।



























