দেশের দ্বিতীয় বৃহত্তম নভোথিয়েটার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ২৭০৪ বার পড়া হয়েছে
শিক্ষানগরী রাজশাহীতে নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর শুভ উদ্বোধন করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৩টি প্রকল্পের অধীনে নির্মিত ১২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হন রাজশাহীর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
পরে মেয়র নভোথিয়েটারের ফলক উন্মোচন করেন এবং নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রথম শো উপভোগ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নির্মাণে ব্যয় হয়েছে ২৩২ কেটি টাকা- যার মধ্যে শুধু ভবন তৈরিতেই গেছে ১৪২ কেটি টাকা। বাকি অর্থ ব্যয় হয়েছে নভোথিয়েটারের যন্ত্রাংশ ও অন্যান্য খাতে। এতে স্থাপন করা হয়েছে বিশ্বের আধুনিক টেলিস্কোপ। যা দিয়ে গবেষকেরা নভোমণ্ডলের গবেষণা আরও এগিয়ে নিতে পারবেন।























