মেহেরপুরে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ১৮৯৪ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ ভোরে সহড়াতলা গ্রামের ভেতর থেকে স্থানীয়দের বাধায় তারা ভারতীয় সীমানায় ফিরতে বাধ্য হয়েছে।
জানা গেছে, সহড়তলা সীমান্ত দিয়ে নারী পুরষসহ ১০ জন প্রবেশ করে। ভারতীয় বিএসএফ কাটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তারা সহড়াতলা গ্রাম থেকে গন্তব্যে যাওয়ার সময় স্থানীয়রা বাধা দেয়। এসময় নারীসহ ১০ জন ভারতীয় কাটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয়। বর্তমানে তারা সীমান্তে ভারতীয় ভূখণ্ডে মাঠের মধ্যে অবস্থান করছে। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে বলে বিজিবির একটি সুত্র জানিয়েছে।


























