জার্মানি–যুক্তরাজ্যের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ২৪১০ বার পড়া হয়েছে
১৬ দিনের সফরে জার্মানি ও যুক্তরাজ্যে উদ্দেশ্যে ভোরে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম। স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য তার এ সফর।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ডিপ্লোমেটিক কোরের ডীন, বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চোখ পরীক্ষা করাবেন।৭৮ বছর বয়সী প্রসিডেন্ট আবদুল হামিদ দীর্ঘদিন গ্লুকোমায় ভুগছেন। ১৩ নভেম্বর লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে তার।





















