০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

সার্কিট হাউজে গার্ড অব অনার

বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রায় রাষ্ট্রপতির সিলেট সার্কিট হাউজে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। বেলা সোয়া ১১টার দিকে তার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

দুই মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি

সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ১টা ২৫ মিনিটে তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজারে যাবেন। সেখানে জিয়ারত শেষে তিনি সার্কিট হাউজে ফিরবেন।

নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি

বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগর ভবনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান শেষে সার্কিট হাউজে অবস্থান করবেন রাষ্ট্রপতি। রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির সফরে কঠোর নিরাপত্তা

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, সফরের দিন এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আরও ২০০ পুলিশ সদস্য অতিরিক্ত দায়িত্বে থাকবেন।

এ ছাড়া পুলিশের বিশেষ ইউনিটগুলোও রাষ্ট্রপতির নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, রাষ্ট্রপতিকে বরণ করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, সিলেট একটি পর্যটননগরী। রাষ্ট্রপতি যাতে সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং সফর ঘিরে প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট সময় : ১১:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬