চলতি বছরে সারাদেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১৬২৭ বার পড়া হয়েছে
চলতি বছরের মধ্যে সারাদেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
বিগত সরকারের সময় শিক্ষার্থীদের ড্রপ আউটের পরিমাণ বেড়ে গিয়েছিলো জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার সবার আগে শিশু শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে এবং এ বছরের মধ্যে সকল প্রাথমিক শিক্ষার্থীদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে। শিক্ষাকে আনন্দময় করতে খেলাধূলাকে কারিকুলামে যুক্ত করা হবে, শিক্ষার্থীরা যাতে হাসতে হাসতে শিখতে পারে সেজন্য সকল পদক্ষেপ নিবে সরকার।























