০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ১৫৪৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক আলোচনা হওয়ার কথা রয়েছে। খাতা মূল্যায়নের অগ্রগতি বিবেচনায় নিয়ে ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুরুতে নভেম্বরের প্রথমার্ধে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও খাতা মূল্যায়নের কাজ এগিয়ে আসায় অক্টোবরের শেষ সপ্তাহেই ফল প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ কোনো পরিস্থিতি সৃষ্টি না হলে ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হতে পারে। তবে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত তারিখটি সম্ভাব্য হিসেবেই বিবেচিত হবে।

ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে আলোচনা শেষে

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা জানান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা হবে। আগামী ২৩ ও ২৪ অক্টোবর এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হওয়ার কথা রয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের অগ্রগতি বিবেচনায় নেওয়া হচ্ছে। সব বোর্ডের ফল প্রস্তুতের কাজ শেষ হওয়ার পরই প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।

আগে ১ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে মূল্যায়নের কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ সম্ভব বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১২ লাখের বেশি শিক্ষার্থী

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট।

তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। ওই বোর্ডের পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

অনলাইনে যেভাবে দেখা যাবে এইচএসসি ফল

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফল জানতে পারবেন। এ জন্য educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Result’ অপশন নির্বাচন করতে হবে।

এরপর পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফল দেখা যাবে। একই সঙ্গে নম্বরপত্র বা মার্কশিটও ডাউনলোড করা যাবে।

এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল

ইন্টারনেট সংযোগ না থাকলেও মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমানের ফল জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখতে হবে। এরপর বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC DHA 123456 2026

বার্তাটি ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে। তবে ফল প্রকাশের নির্ধারিত সময়ের পরই অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে।

উল্লেখ্য, ২৯ অক্টোবর ফল প্রকাশের বিষয়টি এখনো সম্ভাব্য। শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার পরই ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নিশ্চিত হওয়া যাবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর

আপডেট সময় : ১২:২৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬