খাদ্যবান্ধব কর্মসূচির ১১ বস্তা চাল পাচারকালে চালসহ ভ্যানচালক জসিম উদ্দিনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৬৩২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের সদর উপজেলার চরখরিচা বাজারে রাতের আঁধারে খাদ্যবান্ধব কর্মসূচির ১১ বস্তা চাল পাচারকালে চালসহ ভ্যানচালক জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় চালের ডিলার নূরুল ইসলাম মাস্টারসহ চারজনকে আসামী করে মামলা দায়ের করেছে খাদ্য বিভাগ। কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত- মুশফিকুর রহমান জানান, রাতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে সন্দেহ হওয়ায় ভ্যান আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে চাল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে চালসহ ভ্যানচালক জসিম উদ্দিনকে থানায় আনা হয়। ডিলার নূরুল ইসলাম মাস্টারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

























