নড়াইলে ১২ টি দেশীয় অস্ত্রসহ কোর্টে হাজিরা দিতে এসে আসামী পুলিশে হাতে আটক।
- আপডেট সময় : ০৪:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ১২ টি দেশীয় অস্ত্রসহ আটক ১১।
রবিবার দুপুর ১২ টার দিকে নড়াইল আদালত চত্বরে এ্যাড. মতিউর রহমানের চেম্বার থেকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা সবাই কালিয়া উপজেলার নড়াগাতি থানার বাসিন্দা। তারা একটি মামলার হাজিরা দেওয়ার জন্য আদালতে আসে, গোপন সূত্রের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে রামদা, চা পার্টি, ছ্যানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।অস্ত্র নিয়ে আদালতে হাজিরা দিতে আসা আটককৃত এই ১১ জনের জন্য কোট চত্বরে আলোচনা সমালোচনা শুরু হয়েছে এবং জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত ওসি রাসেল সরোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিদের কাছে দেশীয় অস্ত্র নিয়ে আদালতে হাজিরা দেবার কারণ কি এটা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।






















