২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে কারিকুলামে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস, এই চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। মন্ত্রী বলেন, কারিকুলাম পরিবর্তন তিন মাসে সম্ভব নয়, কিছুটা পরিবর্তন করে ২০২৭ সালে পাঠ্যবই দেয়া হবে। আর সার্বিক পরিবর্তন করে ২০২৮ সালের পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা। পরবর্তী এসএসসি পরীক্ষা নিয়ে মন্ত্রী বলেন, এসএসসির সিলেবাস চলতি বছরের জুনে শেষ হচ্ছে। ৭ জানুয়ারি এসএসসি পরীক্ষা শুরুর কথা জানান এহছানুল হক মিলন।























