০১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ

শাহীন গোলদার,সাতক্ষীরা
  • আপডেট সময় : ১১:৫০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৫৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ আগামী দিনের নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১ টায় উক্ত বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন, রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সভাপতি এবং জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। এসময় রেডক্রিসেন্ট ইউনিট চত্বরে ও প্রাণসায়ের খাল ধারে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেপারী মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, সমাজ সেবক আলহাজ¦ ডঃ আবুল কালাম বাবলা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা মহিলাদলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ। অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে। বক্তারা আরো জানান, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিট ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখবে।##

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ

আপডেট সময় : ১১:৫০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬