সন্ধ্যা থেকে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বাড়বে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আজ সন্ধ্যা থেকে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে ২০০-২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের এম ডি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন।
আগামী দুই একদিনের মধ্যে সরবারহ পুরোপুরি চালুর আশার কথাও জানান তিনি।
সকালে চট্টগ্রামে জুলাই গনঅভ্যুত্থান দিবসে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এসময় তিনি বলেন, দুটি ব্রয়লার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। এতে গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে যায়। দেশে-বিদেশী প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করে একটি ব্রয়লার এরই মধ্যে মেরামত করেছে। আজ সন্ধ্যা নাগাদ এ ব্রয়লার থেকে দুইশ থেকে আড়াইশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করা যাবে। বাকি ব্রয়লারটি ঠিক করতে আরো এক দুই দিন সময় লাগবে বলে জানান তিনি।


























