জুলাই গণ-অভ্যুত্থান স্মারক উৎসবে সম্মানিত হলেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা
- আপডেট সময় : ১১:৫৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই চেতনা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান স্মারক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে নজরুল ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় জুলাই যোদ্ধা রোবেল আহমেদ তানভীর এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি মনিরুল হক চৌধুরী। একই সঙ্গে উপস্থিত ছিলেন আরও কয়েকজন জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন এবং যারা আহত হয়েছেন, তাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।























