পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১৭৮৪ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব পালন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এ কারণে বর্তমান পদ থেকে অব্যাহতি চেয়ে দীপেন দেওয়ান পদত্যাগপত্র জমা দিলে সেটা গ্রহণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়।



























