চার দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে দেশের একমাত্র জ্বালানী তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে শ্রমিকদের সাথে শ্রম আইন ২০০৬ অনুযায়ী দ্বিবার্ষিক চুক্তিনামা সম্পাদন ও আবাসন সুবিধা নিশ্চিতকরনসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা।
সকালে নগরীর পতেঙ্গায় ইস্টার্ণ রিফাইনারীর প্রধান ফটকে বিক্ষোভ করেন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশে সিবিএ নেতৃবৃন্দ শ্রম আইন ২০০৬ অনুযায়ী পূর্বের নিয়মে ২০২৩-২৪ সালের দ্বিবার্ষিক চুক্তিনামা অবিলম্বে সম্পাদন , শ্রমিক কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিতকরন ও পদোন্নতি নীতিমালা সংস্কার এর দাবি জানান। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা। বিক্ষোভ সমাবেশে ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়ন সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বিক্ষোভ মিছিলটি রিফাইনারির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


























