তুরস্কে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সাত সেনা নিহত
- আপডেট সময় : ০২:৩৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৭৮০ বার পড়া হয়েছে
তুরস্কের পূর্বাঞ্চলের পাহাড়ে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সাত সেনা নিহত হয়েছে। সকালে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম- আনাদোলু।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোইলুর বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, আরটুস পাহাড়ে বিধ্বস্ত হয় বিমানটি। ভ্যান শহরের এই পাহাড়টি একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। তিনি বলেন, বিমানটিতে দুই পাইলট ও পাঁচ প্রযুক্তি-কর্মী ছিলেন। বুধবার রাত পৌনে ১১টার দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পর্বতের দুই হাজার ২০০ মিটার উচ্চতায় বিধ্বস্ত হয় বিমানটি।
বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বানফেরিত মেলান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। তিনি বলেন, সোমবার থেকে বান ও হাককারি প্রদেশে পর্যবেক্ষণ ও নজরদারি মিশনে ছিল ২০১৫ মডেলের বিমানটি। রাত সাড়ে ১০টায় বাসকেলে জেলার আশপাশের আকাশে থাকার সময় শেষবারের মতো কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলটরা।

























