শিক্ষাখাতে সংস্কারে জোর, অনিয়মের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে কোনো নিয়ম বহির্ভূত ভাবে কাজ করা হবে না হলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন। সকালে আশুলিয়ার ঘোড়াপীর মাজার এলাকায় গণ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা জানান।
এসময় মন্ত্রী আরো বলেন, সরেজমিনে গণ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করা হয়েছে এখানে শিক্ষার মান কেমন সেটা আমরা দেখছি, শিক্ষার মান উন্নয়নে সরকারের অনেক অ্যাজেন্ডা আছে, চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ রেখেছে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং যথারীতি সময়ে তাদের পরীক্ষা নেওয়া হবে বলেও বলেন তিনি। এর আগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়।
এসময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।























