চট্টগ্রামে উদ্বোধন হলো দেশের প্রথম এসজিএসএমআরএস
- আপডেট সময় : ০৭:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে উদ্বোধন হলো দেশের প্রথম স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং-এসজিএসএমআরএস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত গ্রাউন্ড স্টেশনটির সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, চীনা দূতাবাসের প্রতিনিধি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের উপ-উপাচার্যসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত এই অত্যাধুনিক কেন্দ্রটি চালুতে বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের রিয়েল-টাইম তথ্য মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পাওয়া যাবে, যা বর্তমানে বিদেশি উৎসের ওপর নির্ভর করে পেতে ২০ থেকে ৩০ ঘণ্টা পর্যন্ত সময় লাগে।


























