জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে : জয়নুল আবদিন ফারুক
- আপডেট সময় : ১০:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
তিনি জানান, মানুষের শান্তি, উন্নয়ন ও স্বাধীনভাবে চলাচলের পরিবেশ নিশ্চিত করাই তাদের রাজনীতির মূল উদ্দেশ্য। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় তিনি অভিযোগ করেন, দেশে বিভিন্ন সময়ে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে এবং নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাকে গুম করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমান্তে হত্যা, পানির অধিকারসহ বিভিন্ন ইস্যুতে বিএনপি সব সময় জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও ত্যাগের মধ্য দিয়ে দলটি বর্তমান অবস্থানে এসেছে বলেও দাবি করেন জয়নুল আবদিন ফারুক।





















