স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৭৪০ বার পড়া হয়েছে
স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, আওয়ামী লীগের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, ৭৫ এর পরাজিত শক্তি দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে, তাই দেশের উন্নয়নে সবাইকে বর্তমান সরকারের পাশে থাকাও আহ্বান জানান মন্ত্রী। গাজীপুরের শ্রীপুরে দীর্ঘ সাত বছর পরে অনুষ্ঠিত হয়েছে ৪ শতাধিক কাউন্সিলর নিয়ে এ সম্মেলন।


























