০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কুমিল্লায় দুর্গাপূজা বিষয়ক কর্মশালা, ব্রাহ্মণদের অধিকার নিশ্চিতের আহ্বান

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১৫২৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কুমিল্লায় দুর্গাপূজা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিটি পূজার্চনায় ব্রাহ্মণদের যথাযোগ্য মর্যাদা, সম্মান, প্রাপ্য দক্ষিণা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

তাঁরা বলেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান সুষ্ঠু ও শাস্ত্রসম্মতভাবে সম্পন্ন করতে ব্রাহ্মণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তাঁদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা সবার নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।

শুক্রবার (৯ অক্টোবর) কুমিল্লার কাত্যায়নী কালী বাড়ির দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কুমিল্লা জেলা শাখার আয়োজনে এবং বাংলাদেশ ব্রাহ্মণ যুব কিশোর সংসদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার সার্বিক সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কুমিল্লা জেলা শাখার সভাপতি শ্রী চঞ্চল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিপ্র শিরোমণি শ্রী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক পণ্ডিত সঞ্জয় চক্রবর্তী, ঢাকা মহানগর শাখার সভাপতি অধ্যাপক প্রদ্যুত ভট্টাচার্য্য পলাশ, বাংলাদেশ ব্রাহ্মণ যুব কিশোর সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট নবেন্দু ভট্টাচার্য্য, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. কাকন চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ট্রাস্টি নির্মল পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, মহানগর শাখার সিনিয়র সহসভাপতি অচিন্ত্য দাশ টিটু ও সাধারণ সম্পাদক পিংকুসহ বৃহত্তর কুমিল্লার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

প্রধান অতিথির বক্তব্যে বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য বলেন, সনাতন ধর্মের আচার-অনুষ্ঠান, শাস্ত্রচর্চা, ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক ঐতিহ্য সংরক্ষণে ব্রাহ্মণ সম্প্রদায় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে বর্তমান সময়ে শুধু ঐতিহ্য ও বংশপরিচয়ের ওপর নির্ভর করে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জ্ঞান, যোগ্যতা ও দক্ষতার বিকাশ ঘটানো জরুরি।

তিনি বলেন, সমাজে সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করতে হলে ঐতিহ্যের পাশাপাশি কর্মদক্ষতা ও ইতিবাচক অবদানের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। ধর্মীয় জ্ঞান ও শাস্ত্রচর্চার পাশাপাশি আধুনিক শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

বিশেষ করে তরুণ প্রজন্মকে সময়োপযোগী শিক্ষা ও পেশাগত দক্ষতায় গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি সমাজসেবা, নৈতিকতা, মানবিকতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার কথা বলেন।

তরুণ প্রজন্মকে আত্মনির্ভর হওয়ার আহ্বান

বক্তব্যে বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমমর্যাদার সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, জ্ঞান, কর্ম, সততা, যোগ্যতা এবং সমাজের প্রতি ইতিবাচক অবদান মানুষের গ্রহণযোগ্যতা বাড়ায়।

তিনি আরও বলেন, দক্ষতা ও আত্মনির্ভরতার অভাবে সময়ের সঙ্গে এগিয়ে যেতে না পারলে সামাজিক ও পেশাগত ক্ষেত্রে পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে। এ জন্য তরুণদের দক্ষ করে তোলা, শিক্ষার সুযোগ বাড়ানো এবং কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে।

তাঁর মতে, ঐতিহ্যকে ধারণ করে শিক্ষা, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে একটি শিক্ষিত, আত্মনির্ভরশীল, ঐক্যবদ্ধ ও মর্যাদাপূর্ণ ব্রাহ্মণ সমাজ গড়ে তোলা প্রয়োজন।

পূজার্চনায় প্রাপ্য দক্ষিণা ও সম্মান নিশ্চিতের দাবি

কর্মশালার অন্যান্য বক্তারাও বলেন, ব্রাহ্মণদের সম্মান রক্ষা করা মানে ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরম্পরার মর্যাদা অক্ষুণ্ণ রাখা। কোনো পূজার্চনায় যেন তাঁরা অবহেলা, অসম্মান কিংবা বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।

তাঁরা বলেন, প্রতিটি ধর্মীয় আয়োজনে ব্রাহ্মণদের প্রাপ্য দক্ষিণা, সম্মান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি।

বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ সব ধর্মীয় আয়োজনে ব্রাহ্মণদের যথাযথ মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ব্যক্তি, পূজা উদযাপন কমিটি এবং সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।

বেদপাঠ ও বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে সূচনা

অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উপবিষ্ট অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ ব্রাহ্মণ যুব কিশোর সংসদের কুমিল্লা জেলা ও মহানগর শাখার নেতারা। পরে সমবেত কণ্ঠে বেদপাঠ, চণ্ডীপাঠ ও গীতাপাঠের মধ্য দিয়ে কর্মশালার সূচনা হয়। এ সময় অতিথিরা যৌথভাবে ‘ত্রিনয়নী তত্ত্ব’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য, অধ্যাপক শ্রী অমর ভট্টাচার্য্য ও পণ্ডিত শ্রী বাসুদেব চক্রবর্তী।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী চন্দন চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পণ্ডিত বাসুদেব চক্রবর্তী ও যুগ্ম সাধারণ সম্পাদক পরমানন্দ গোস্বামী।

কর্মশালায় বৃহত্তর কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা ও জেলা শাখার ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতারা অংশ নেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুমিল্লায় দুর্গাপূজা বিষয়ক কর্মশালা, ব্রাহ্মণদের অধিকার নিশ্চিতের আহ্বান

আপডেট সময় : ০৪:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬