০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সোনাগাজীতে ছাত্রদল কর্মীর হাতের আঙুল বিচ্ছিন্ন, আটক ১

জাবেদ হোসাইন মামুন, ফেনী
  • আপডেট সময় : ০৩:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১৫৩০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে মো. আসিফ (২২) নামে এক ছাত্রদল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় সাফায়াত (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ি থেকে ডেকে নিয়ে হামলার অভিযোগ

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, আমিরাবাদ ইউনিয়নের মিঝি বাড়ির সেলিম গংদের সঙ্গে সোনাপুর বাদামতলী এলাকার স্বপনের ছেলে ছাত্রদল কর্মী মো. আসিফের দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে সেলিম ও মুন্সির নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবদল কর্মী আসিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে আসিফকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় তার হাতের কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

হামলার পর স্থানীয়রা আহত আসিফকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফেনীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেল ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

একজন আটক

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাদীর দেওয়া তথ্যের ভিত্তিতে সাফায়াত নামে একজনকে আটক করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সোনাগাজীতে ছাত্রদল কর্মীর হাতের আঙুল বিচ্ছিন্ন, আটক ১

আপডেট সময় : ০৩:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬